Madhyamik life science suggestion 2023 for 2nd Summative Exam
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023
“দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন”
বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ
মান 2
সংজ্ঞা লিখ - বংশগতি, অ্যালিল, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বিশুদ্ধ জীব, সংকর জীব, সংকরায়ন, ফিনোটাইপ ও জিনোটাইপ, মিউটেশন বা পরিব্যক্তি, অসম্পূর্ণ প্রকটতা, টেস্ট ক্রস, ক্রিস ক্রস উত্তরাধিকার,
মানবদেহে বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণ দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।
মেন্ডেল কিভাবে মটর গাছের ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন ব্যাখ্যা করো।
মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন কেন?
পৃথকীভবন সূত্র ও স্বাধীন বিন্যাস সূত্রটি ব্যাখ্যা করো।
মটর গাছের ওপর কান্ডের দৈর্ঘ্য ও বীজের আকার - এই বৈশিষ্ট্য নিয়ে সম্পাদিত দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে 9 টি দীর্ঘ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয়। এদের কি কি জিনোটাইপ থাকতে পারে?
বিষমসংকর জীব কিভাবে সৃষ্টি হতে পারে একটি উদাহরণের সাহায্যে দেখাও?
দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন শংকর উদ্ভিদ YyRr থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে?
দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানো হলে কত শতাংশ সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে চেকার বোর্ডের সাহায্যে দেখাও।
সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান এই বিষয়ে তোমার মতামত ব্যক্ত করো।
থ্যালাসেমিয়া রোগে মানব দেহের কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়?
স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন?
দুটি বংশগত রোগের নাম লেখ যার সেক্স ক্রোমোজোম বাহিত।
হিমোফিলিয়া কি? এর লক্ষণ ও কারণ লেখ? ক্রিসমাস ডিজিজ কি?
বর্ণান্ধতার কারণ ও লক্ষণ গুলি লেখ।
জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? এর গুরুত্ব লেখ।
মান 5
ফিনোটাইপ ও জিনোটাইপ এর পার্থক্য লেখ। মেন্ডেলএর পরীক্ষার জন্য মটর গাছের সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি কি ছিল?
মেন্ডেল মটর গাছের যে যে চরিত্র গুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো। মটর গাছ সংক্রান্ত পরীক্ষা গুলিতে মেন্ডেলের সাফল্যের তিনটি কারণ উল্লেখ করো।
মেন্ডেলের একসংকর জননের পরীক্ষাটি বিব্রত করে এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখ।
মেন্ডেলের দ্বি সংকর জনন পরীক্ষা চেকার বোর্ড সহ বিব্রত করে এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখ।
বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা গিনিপিগের একসংকর জনন পরীক্ষা দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও। হোমোজাইগাস ও হেটারোজাইগাস এর দুটি পার্থক্য লেখ।
গিনিপিগের দ্বিসংকর জনন চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করে সূত্রটি উল্লেখ করো।
অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কিভাবে সম্ভব তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। অথবা, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা, একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করল। তাদের একটি কন্যা সন্তান হল, এই কন্যা সন্তানটি বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখ। পুরুষেরা বর্ণান্ধতার বাহক হয়না কেন লেখ?
একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রীলোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্র এবং কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন?
অভিব্যক্তি ও অভিযোজন
মান 2
সংজ্ঞা লিখ - জৈব অভিব্যক্তি, হট ডাইলুট সুপ, কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার, জীবাশ্ম, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ, ভেনাস হৃৎপিণ্ড।
জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলির এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখ।
ঘোড়ার বিবর্তনের ইতিহাসে চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যাক্রমে সাজিয়ে লেখ।
ঘোড়ার বিবর্তনের ইতিহাসে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ যা পরিবর্তিত হয়েছে।
অভিসারী ও অপসারী অভিব্যক্তির পার্থক্য লেখ।
মানবদেহের মেরুদন্ড খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখ।
প্রাণীদেহে লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিতির তাৎপর্য ব্যাখ্যা করো।
অধিকাংশ মেরুদন্ডী প্রাণীর ভ্রুণ দশায় লেজ সদৃশ গঠনের উপস্থিতির নিরিখে তুমি কিভাবে অভিব্যক্তি কে ব্যাখ্যা করবে?
সুন্দরী উদ্ভিদের লবণ সহনের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখ।
মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখ।
পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব লেখ।
উটের অতিরিক্ত জলক্ষয় সহনের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। উটের ডিম্বাকার লোহিত রক্ত কণিকার সুবিধা কি?
মৌমাছির ওয়াগটেল নৃত্য সংক্ষেপে লেখ।
মান 5
অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও।
প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি তীর চিহ্ন এর সাহায্যে ক্রমানুসারে দেখাও।
জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো।
ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।
অভিব্যক্তি সংক্রান্ত ডারউইনের মতবাদ গুলি ব্যাখ্যা করো উদাহরণসহ।
জিরাফের লম্বা গলার উৎপত্তি সম্পর্কে লেখো ডারউইনের তত্ত্ব ব্যাখ্যা করো।
ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণ এর ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো। বিবর্তনগত অধ্যায়নে জীবাশ্মের দুটি তাৎপর্য লেখ।
হৃদপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কিভাবে অভিব্যক্তির মতবাদ এর স্বপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে।
সংক্ষেপে মেরুদন্ডী প্রাণীর তুলনামূলক ভ্রুণতত্ত্ব গত প্রমাণটি যে বিবর্তনের সহায়তা করে তা উল্লেখ করো।
অভিযোজন কাকে বলে? সমস্যা সমাধানে শিম্পাঞ্জিদের আচরণ গত অভিযোজন উল্লেখ করো।
দ্বিতীয় অধ্যায় - জনন এর পর থেকে
মান 2
কোন জীবের জন্য জনন গুরুত্বপূর্ণ কেন?
যৌন জনন ও অযৌন জনন এর মধ্যে পার্থক্য লেখ।
অ্যামিবার দ্বিবিভাজন, ইস্ট এর কোরকোদগম, স্পাইরোগাইরার খন্ডীভবন, প্লান এরিয়া পুনরুৎপাদন প্রক্রিয়া কিভাবে ঘটে?
প্রাকৃতিক অঙ্গজ জননের উদাহরণ দাও।
সংজ্ঞা লেখ - কাটিং ও গ্রাফটিং, স্টক ও সিয়ন, অপুংজনি।
মাইক্রোপ্রোপাগেশন কী? এর গুরুত্ব ও সুবিধা লেখ।
মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিটি রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো।
বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখ।
আদর্শ ফুলের অংশগুলি কি কি?
কোন কোন বাহক প্রদত্ত উদ্ভিদগুলো পরাগ যোগ সম্পন্ন করে - ধান, পাতাঝাঁঝি, শিমুল, আম।
সপুষ্পক উদ্ভিদের নিষেক এর পর জাইগোট থেকে কিভাবে নতুন উদ্ভিদ তৈরি হয়?
বৃদ্ধি কি? এর দশা গুলি লেখ।
বিকাশ কি? মানব বিকাশের দশা গুলি কি কি?
কোশের বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি?
মান 5
জনুক্রম কি? ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে দেখাও।
স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কি? এর সুবিধা ও অসুবিধা লেখ।
একটি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো - ভ্রুণস্থলী, ডিম্বক, পরাগনালি, নির্ণীত নিউক্লিয়াস, পুং গ্যামেট, প্রতিপাদ কোষ সমষ্টি।

Comments
Post a Comment